দীপ্ত নিউজ
অন্যান্য

এলপি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
এলপি গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা
ছবি: সংগৃহীত

 

ভোক্তা পর্যায়ে ফের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ল। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

(বিইআরসি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং কমিশন নির্ধারিত নতুন মূল্যহার অনুযায়ী এই দাম বাড়ানো হয়েছে; নতুন এই দাম সোমবার (২ নভেম্বর) রাত ৮টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে, সবশেষ ৪ অক্টোবর সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।