শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জাতীয়

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর শুক্রবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

সোমবার (১৭ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সকল প্রকার যানবাহন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে ‘সশস্ত্র বাহিনী দিবস–২০২৫’ উদযাপন উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ নিম্নোক্ত স্থানে সর্বসাধারণের দেখার জন্য ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

স্থানগুলো হলো ঢাকায় সদরঘাট, চট্টগ্রামে নেভাল বার্থ/বিএন আরআরবি, খুলনায় নেভাল বার্থ/রকেট ঘাঁট, দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর, বরিশালে বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁট ও চাঁদপুরে চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট।