শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

২০২৬ বিশ্বকাপের ড্র কবে, জানা গেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২০২৬ বিশ্বকাপের ড্র কবে, জানা গেল

২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশের নাম আগেই প্রকাশ করেছিলো ফিফা। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ড্রয়ের তারিখ প্রকাশ করেছে ফিফা। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র।

ফিফার এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। ড্র শেষে নিশ্চিত হওয়া যাবে কে কার প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং কে কোন প্রুপে খেলবে।

এবারই প্রথম তিন দেশ মিলে আয়োজন করছে বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ৪৮ দলের টুর্নামেন্ট। চারটি করে দল নিয়ে ১২ গ্রুপ হবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে সেরা ৮ তৃতীয় দল যাবে নক আউটে।

এরই মধ্যে ১৬টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি ভেন্যু।

তিন আয়োজক দেশের সঙ্গে ১০টি দল বিশ্বকাপের টিকিট পেয়েছে। জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া ও ইকুয়েডর তাদের জায়গা নিশ্চিত করেছে।

আগামী ১০ সেপ্টেম্বর থেকে দর্শকদের জন্য টিকিট ছাড়া হবে।