শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে জাতীয় নির্বাচন; প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে জাতীয় নির্বাচন; প্রধানমন্ত্রী

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দেশে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারে দলীয় জনসভায় তিনি বলেন- গ্রামের প্রতিটি মানুষ যাতে শহরের সুযোগ-সুবিধা পায়, তার জন্য কাজ করছে সরকার। সবার কাছে নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের সভাপতি।

প্রায় সাড়ে ৫ বছর পর, সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বেশ কয়েকটি অনুষ্ঠান শেষে, বিকেলে যোগ দেন শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে দলীয় জনসভায়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষে দুপুরের মধ্যেই কানায়-কানায় ভরে ওঠে সমাবেশস্থল। বক্তব্যের আগে, ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও চারটি প্রকল্পের ভিত্তপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, পর্যটন শহরটির উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। দেশের অর্থ পাচারকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। অর্থনৈতিক দিক বিবেচনায় কক্সবাজারে বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান শেখ হাসিনা।

আসছে নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিতে, কক্সবাজারবাসীর প্রতিশ্রুতি চান শেখ হাসিনা।