শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

১৮ বছর পর চাকরি ফেরত পাচ্ছেন ৮৫ নির্বাচন কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১৮ বছর পর চাকরি ফেরত পাচ্ছেন ৮৫ নির্বাচন কর্মকর্তা
৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি উল্লেখ করে এর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাদের চাকরিবিধি অনুযায়ী সব সুবিধা প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ভুক্তভোগীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সালাহ উদ্দিন দোলন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। তবে বিএনপি–জামায়াত জোট সরকারের আমলের এই নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেয়।

পরীক্ষার পর ৩২৭ জনের মধ্যে ৮৫ জনকে একই বছরের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এরপর চাকরি ফিরে পেতে তারা আইনি লড়াই শুরু করেন। দীর্ঘ ১৮ বছর পর আদালতের রায়ে চাকরি ফিরে পেয়ে উচ্ছ্বসিত ভুক্তভোগীরা।