শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

১৬ ডিসেম্বর উদযাপনে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১৬ ডিসেম্বর উদযাপনে নাশকতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬ ডিসেম্বর উদযাপন নিয়ে নাশকতার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৯ নভেম্বর) সকালে সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এতথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবছর যেসব আনুষ্ঠানিকতা থাকে; এবারও সেগুলোই থাকছে। আগে যেভাবে হয়েছিল; এবার তার থেকেও ভালোভাবে হবে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে। তবে গতবারের মত এবারও প্যারেড হবে না।

শেখ হাসিনার রায়ের পরে কোন অস্থিরতা তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, ১৬ ডিসেম্বর ঘিরেও অস্থিরতার কোন শঙ্কা নেই। মঙ্গলবার গভীর রাতে ডিবি পুলিশ পরিচয় এক গণমাধ্যম কর্মীকে আটক করার বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে।