শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

১৪ ঘণ্টা পর সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১৪ ঘণ্টা পর সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে ১৪ ঘণ্টা পর বন্ধ থাকার পর সারাদেশে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও নৌযান স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুর উপপরিচালক (নৌ–নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ–বিআইডব্লিউটিএ নির্দেশনায় রবিবার (২৮ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে রাজধানী সদরঘাট থেকে চাঁদপুরসহ সারাদেশে সব ধরনের যাত্রীবাহী যাত্রী লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, আজ পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল সাড়ে ৭টা থেকে আবারও যাত্রী লঞ্চ ও নৌযান চলাচল শুরু করা হয়।

প্রসঙ্গত, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪জন নিহত এবং কয়েকজন আহত হন।

 

এসএ