শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

১৩ দিনের সফরে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১৩ দিনের সফরে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার (৪ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাকার্তা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাবেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতি ৫–৭ সেপ্টেম্বর জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং ১৮তম ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ৪ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ওইদিন সন্ধ্যায় জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তিমুর–লেস্তের অন্যান্য রাষ্ট্রীয় নেতাদের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

আসিয়ান সচিবালয়ের তথ্যসূত্র অনুসারে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো’র সম্মেলন চলাকালীন ১২টি বৈঠকে নেতৃত্বদানের কথা রয়েছে। পরে প্রেসিডেন্ট জোকো ১৮তম ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করবেন। আসিয়ানের ১০টি দেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ান ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারতসহ ১৮টি দেশ এই ফোরামের সদস্য।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং ১৮তম ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন শেষ করে ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে জাকার্তা ত্যাগ করবেন। সিঙ্গাপুরে তিনি ও তার সহধর্মিনী অধ্যাপক ড. রেবেকা সুলতানার স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

আগামী ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতির সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কথা রয়েছে।

 

আল / দীপ্ত সংবাদ