শিরোনাম
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

১০ লাখ পিস গলদা চিংড়ি রেনু জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
১০ লাখ পিস গলদা চিংড়ি রেনু জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ লাখ পিস অবৈধ গলদা চিংড়ির রেনুসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত এসব রেনুর দাম প্রায় ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার (০৬ জুলাই) রাত সাড়ে দশটায় কলাপাড়া–কুয়াকাটা মহাসড়কের উমেদপুর এলাকায় অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়। পরে উপজেলা ফিশারী কর্মকর্তার উপস্থিতিতে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। ট্রাকের চালক এ রেনু আর বহন করবেনা মর্মে মুচলেখা দিলে ট্রাকসহ তাকে ছেড়ে দেয়া হয়।

জানতে চাইলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মতিউর রহমান, রেনুপোনা শিকার বন্ধে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত হয়েছে। যারা রেনুপোনা শিকারের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

মো.ইমরান/শায়লা/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।