শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

১০ ডিসেম্বর সব জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক থাকবে; ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১০ ডিসেম্বর সব জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক থাকবে; ওবায়দুল কাদের

আগামী ১০ ডিসেম্বর পাড়া-মহল্লা, ইউনিয়ন গ্রাম সব জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক থাকবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি একথা জানান।

সোমবার বেলা পৌনে বারোটায় জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরআগেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে সমবেত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। ২০১৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন হয়েছিল।

এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব সময় জালাও পোড়াওয়ের আন্দোলন করে। তবে আগামী ১০ ডিসেম্বর তাদেরকে এই সুযোগ দেয়া হবে না। এরআগে সকালে ঢাকায় উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহিদ সোহরাওয়ার্দীর ৫৯তম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে।

তিনি বলেন, বিএনপি হচ্ছে সকল অগণতান্ত্রিক শক্তির বিশ্বাসযোগ্য ঠিকানা।