শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হ্যারি পটার সিরিজের ‘হ্যাগ্রিড’ আর নেই

আদীব জামাল
আদীব জামাল
প্রকাশ:
হ্যারি পটার সিরিজের ‘হ্যাগ্রিড’ আর নেই

চিরবিদায় নিলেন রুপালি পর্দায় রুবিয়াস হ্যাগ্রিড খ্যাত অভিনেতা রবি কলট্রেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর।

শুক্রবার (১৪ অক্টোবর) অভিনেতার এজেন্ট বেলিন্ডা রাইট এ বিষয়টি নিশ্চিত করেছেন। রাইট জানান, গতকাল শুক্রবার স্কটল্যান্ডের ফালকার্কের কাছে অবস্থিত এক হাসপাতালে মৃত্যুবরণ করেন স্কটিশ এই অভিনেতা। বেলিন্ডা আরও জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন কলট্রেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

রুবিয়াস হ্যাগ্রিড ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত হ্যারি পটার উপন্যাস সিরিজের একটি কাল্পনিক চরিত্র। জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি হ্যারি পটারের সব কটি পর্বে আধা দানব হ্যাগ্রিডের চরিত্রে অভিনয় করে ছেলে-বুড়ো সবার মন জয় করেছিলেন কলট্রেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন হ্যারি পটার ভক্তরা। হ্যারি পটার ছাড়াও জেমস বন্ড সিরিজের গোল্ডেন আই (১৯৯৫) এবং দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ (১৯৯৯) সিনেমা দুটিতেও অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

গত বছর হ্যারি পটারের ২০ বছর পূর্তিতে সিনেমাটির অভিনয়শিল্পীদের পুনর্মিলনীতে ‘রিটার্ন টু হগওয়ার্টস’ নামের এক প্রামাণ্য অনুষ্ঠানে কলট্রেন দর্শকদের উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আপনারা যাঁরা শৈশবে হ্যারি পটার দেখে বড় হয়েছেন, ৫০ বছর পর আপনারা হয়তো আপনাদের সন্তানদেরও তা দেখতে উৎসাহ দেবেন। তখন হয়তো আমি আপনাদের মাঝে থাকব না, কিন্তু হ্যাগ্রিড ঠিকই আপনাদের মনে বেঁচে থাকবে।’