মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের পবিত্র মক্কা–মদিনায় হামলা এবং সেখানে থাকা নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
রবিবার (১১ অক্টোবর) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
মিজানুর রহমান আজহারী‘র ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
“মক্কা ও মদিনা স্রেফ ভৌগলিক কোনো স্থান নয়— এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ উমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক।”
“নিশ্চয়, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।”
“হে কাবার মালিক! মক্কা–মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।”
এসএ