রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
একদিন বন্ধ থাকার পর দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানিরপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আমদানিরপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বন্দরের আমদানিরপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় আজ থেকে আবারো শুরু হয়েছে।

ইমিগ্রেশন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, শহীদ দিবস উপলক্ষে আমদানিরপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, এখনও রয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More