শিরোনাম
দীপ্ত নিউজ
রাজধানী

হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের টিয়ারশেল, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হিযবুত তাহরীরের মিছিলে পুলিশের টিয়ারশেল, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফাহ’ নাম দিয়ে মিছিল করেছে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায়।

শুক্রবার (৭ মার্চ) পবিত্র জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করেন হিযবুত তাহরীরের নেতাকর্মীরা।

মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হরে যায় হিযবুত তাহরীরের কর্মীরা।

মিছিল থেকে কয়েকজনকে আটক করতেও দেখা গেছে।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।