শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে রয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানবন্দরে প্রবেশ করে চেক–ইন করেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর নিজ দেশে ফিরছেন তিনি।

এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন তিনি। স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার বিজি–২০২ বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছাড়বে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমান দেশের মাটিতে অবতরণ করবে।