শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ
শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক। ছবি: বাসস

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে মামলায় জব্দকৃত ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ করেছিলেন।

রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদনের চিঠি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশের চিঠি এবং আসামিদের মিথ্যা হলফনামার বিষয়ে আদালতকে জানান তারা।