শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বিনোদন

হাসপাতালে ভর্তি এ আর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাসপাতালে ভর্তি  এ আর রহমান

বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীত শিল্পী এ আর রাহমান।

রবিবার (১৬ মার্চ) ভোরে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

শিল্পীর মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি‘কে জানিয়েছেন, লন্ডন থেকে ফেরার পর বুকে ব্যথা অনুভব করায় তিনি হাসপাতালে চেকআপ করাতে পৌঁছান। সেখানে ইসিজি করা হয় তাঁর।

চিকিৎসকেরা জানিয়েছেন, ডিহাইড্রেশনে ভুগছেন এ আর রাহমান।

এদিকে, এনডিটিভি প্রতিবেদনে বলা হয়, এ আর রহমান হাসপাতালে গিয়েছিলেন বিষয়টা সত্যি। চিকিৎসকরা রবিবার (১৬ মার্চ) জানান গায়ক রোজা রেখে পানিশুন্যতায় ভুগছিলেন। সে কারণে অসুস্থতা থেকে তিনি হাসপাতালে আসেন। এখন তিনি ভালো আছেন।

উল্লেখ্য, সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিলেন এ আর রাহমান। সেখান থেকে ফেরার পরই তিনি অসুস্থ বোধ করেন।

 

ইএ/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।