রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২ এবং বেসরকারি সিডিএম হাসপাতালে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টা থেকে রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ২ শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুদের বয়স ৬ ও ৭ মাস। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। এ নিয়ে এই হাসপাতালে ৪০ জন মারা গেল।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন শিশু। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ১২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা ৩৯১ জন।
অন্যদিকে, রাজশাহীর সিডিএম হাসপাতাল জেনারেল ম্যানেজার তারেক আজিজ বলেন, হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে ২ জন ও রবিবার (৫ এপ্রিল) সকালে ১ শিশুর মৃত্যু হয়েছে।
এসএ