বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু না থাকলেও হামের উপসর্গে আরও এক শিশু মারা গেছে। বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে আরও ১ হাজার ৩১৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৮। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬২ শিশু। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩১ শিশু।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২২৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৫ হাজার ৯৮০ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ হাজার ৩১০ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২০ হাজার ৮২২ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৯৪৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More