শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
রাজনীতি

হামলা-সংঘর্ষে ছাত্রলীগ কেন, জানালেন ইনান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হামলা-সংঘর্ষে ছাত্রলীগ কেন, জানালেন ইনান
শেখ ওয়ালি আসিফ ইনান।

দলীয় কর্মীদের জন্য রাস্তায় নয় বরং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও মুক্তিযোদ্ধাদের চেতনার অংশ হিসেবে রাস্তায় নেমেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে তিনি এসব কথা বলেন।

ইনান বলেন, আমাদের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। তারা ছদ্মবেশে মেয়েদের ওপর হামলা করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাধারণ সম্পাদক আরও বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীরা যখন হলে হামলা চালিয়েছে তখন ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে এই অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। আমরা খুবই অবাক হয়েছি আশপাশের এলাকা থেকেও মানুষজন এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে।

উল্লেখ্য, সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ায় সন্ত্রাসীরা কমপক্ষে শতাধিক শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্য নারী শিক্ষার্থীরাও রয়েছেন। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ