শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
বিনোদন

হানিমুনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তাহসান-রোজা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
হানিমুনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন তাহসান-রোজা

নতুন বছরের শুরুতেই বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ‘কে নতুন জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এখনো তুঙ্গে তাহসানের বিয়ে নিয়ে আলোচনা। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন—হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান–রোজা দম্পতি।

এক্সক্লুসিভ খবর হলো, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা।

সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তারা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।

উল্লেখ্য, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান–রোজার বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্যরা বিয়েতে উপস্থিত ছিলেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।