শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হাদি হত্যাকারীর দুই সহযোগী ভারতে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাদি হত্যাকারীর দুই সহযোগী ভারতে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত দুই সহায়তাকারীকে ভারতের মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে।

রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ নিশ্চিত করেছে যে হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান বর্তমানে দেশে নেই। তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশ সেখানেই তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ফয়সালের বাবা–মা, স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

পুলিশ এই হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি ও মোটরসাইকেল উদ্ধার করেছে। এছাড়া ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক এবং ভুয়া নম্বর প্লেট জব্দ করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।