শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হাদির আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাদির আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অন্যান্য ধর্মের অনুসারীদের কাছেও হাদির সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের ছোট ভাই ওসমান হাদি দ্রুত সুস্থ হয়ে যাতে আমাদের কাছে ফিরে আসতে পারে সেজন্য আগামীকাল জুম্মার নামাজের পর সবাই তার জন্য দোয়া করবেন।

সম্প্রতি রাজধানীতে আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে তিনি এখন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।