শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদি‘কে হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও তার আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’–এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রবিবার (১৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান–এর ব্যক্তিগত ও কোম্পানি ‘অ্যাপল সফট আইট লিমিটেড‘ এবং তার পরিবার সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্য।

ফয়সাল করিম মাসুদ মালিকানাধীন ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ কোম্পানিটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া ২০১৬ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহযোগিতা ও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘ব্যাটল অব ৭১’ নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড। ওই প্রতিষ্ঠানের মালিকও ফয়সাল করিম মাসুদ।

ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমা রাজধানী বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন সন্ধ্যায় হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি সেখানেই ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।

 

এসএ