শিরোনাম
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর ভিডিও প্রকাশ ও ‘র’ সম্পৃক্ততা নিয়ে যা বলেছিলেন তাহসিফ সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টা না হতেই বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
রাজধানী

হাজারীবাগ আগুন: উদ্ধার সহায়তায় বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হাজারীবাগ আগুন: উদ্ধার সহায়তায় বিজিবি মোতায়েন

রাজধানী হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। একই সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি।

সংস্থাটি জানিয়েছে, হাজারীবাগে একটি ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় কাজ করছে এক প্লাটুন বিজিবি।

এর আগে, দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।