রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইভোল্টেজ ম্যাচে রিয়ালের সহজ জয়

Avatar photoAdib Jamal

হাইভোল্টেজ ম্যাচে বৃহস্পতিবার (২৭ জুলাই) ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ২০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ ক্লাবটির হয়ে গোল করেছেন দুই নতুন সাইনিং জুড বেলিংহ্যাম এবং হোসেলু।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে উত্তাপ ছড়াল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এনআরজি স্টেডিয়ামে দুর্দান্ত এক ম্যাচ উপভোগই করেছে যুক্তরাষ্ট্রের দর্শকরা।

তবে হাইভোল্টেজ ম্যাচটি সহজভাবেই জিতেছে রিয়াল মাদ্রিদ। ২০ গোলে তারা হারিয়েছে টেন হ্যাগের ইউনাইটেডকে।

প্রথম হাফের ষষ্ঠ মিনিটেই গোল পেয়ে যায় রিয়াল। গোলস্কোরার জুড বেলিংহ্যাম। দ্বিতীয় হাফে রদ্রিগোর বদলি হিসেবে নামেন রিয়ালের আরেক নতুন সাইনিং হোসেলু। ম্যাচের ৮৯ মিনিটে এই হোসেলুই রিয়ালের দ্বিতীয় গোলটি করেন। আর তাতেই নিশ্চিত হয় স্প্যানিশ জায়ান্টদের জয়। গোল করতে না পারলেও আক্রমণে রিয়াল থেকে এগিয়েই ছিল ইউনাইটেড। বল দখলেও এগিয়ে ছিল ইংলিশ ক্লাবটি।

এই ম্যাচে দুই দলই তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছিল।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More