দীপ্ত নিউজ
ক্রিকেট

হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান

 

বিশ্বকাপে আজ হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান।

শনিবার (৪ নভেম্বর) ব্যাঙ্গালুরুতে খেলা শুরু সকাল ১১টায়।

এই ম্যাচে কিউইদের বিজয় যেমন তাদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করবে তেমনি হারলে বিদায় ঘণ্টা বাজবে বাবরবাহিনীর।

সেমির দৌঁড়ে টিকে থাকতে বাঁচা মরার ম্যাচ পাকিস্তানের সামনে। হারলে বিনা প্রশ্নে ২০২৩ বিশ্বকাপ শেষ বাবরবাহিনীর। জিতলেও অনেক যদি–কিন্তু থাকবে ম্যান ইন গ্রিনদের জন্য।

বিশ্বকাপের শুরুতে দুর্দান্ত ছন্দে থাকা নিউজিল্যান্ড পথ হারিয়েছে টানা তিন ম্যাচে। তবুও ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের উপরেই অবস্থান ব্ল্যাক ক্যাপদের। শেষ চার নিশ্চিত করতে হলে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই ৬ বারের সেমিফাইনালিস্টদের।

 

এসএ/দীপ্ত নিউজ