শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হরিণাকুন্ডুতে শিশু হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হরিণাকুন্ডুতে শিশু হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ
আসামী আসাদুল ইসলাম

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে ৭ বছরের এক শিশু আসাদকে শ্বাসরোধ করে হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডিত ব্যক্তি কাপাশহাটিয়া গ্রামের আরিফুল হকের ছেলে আসাদুল ইসলাম (৩৫)।

মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী পিপি অজিত কুমার বিশ্বাস জানান, ২০১৩ সালের ১২ জুলাই কাপাশহাটিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আসাদ বাড়ির পাশের বাগানে খেলা করছিলো। এরপর আর সে বাড়িতে ফেরেনি। ঘটনার ৬ দিন পর গ্রামের পাটক্ষেত থেকে তার অর্ধ–গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা আরজিনা খাতুন বাদি হয়ে পরদিন ১৯ জুলায় ৫ জনকে সন্দেহজনক আসামী করে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করে।

পুলিশ তদন্ত চলাকালে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করে। সে আদালতে শিশুকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদাণ করে।

তদন্ত কর্মকর্তা নিরব হোসেন ২০১৪ সালের ১৭ জানুয়ারি আসামী আসাদুলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। সন্দেহজনক আসামীদের বাদ দেওয়া হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসাদুলকে মৃত্যুদন্ডের আদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করে।

মামলায় রাষ্ট্রপক্ষের সহকারী পিপি অজিত কুমার বিশ্বাস জানান, শিশু আসাদকে বলৎকারের উদ্দেশ্যে ফুসলিয়ে পাটক্ষেতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দন্ডিত আসাদুল।

অনু/দীপ্ত সংবাদ