বুধবার, এপ্রিল ১, ২০২৬
বুধবার, এপ্রিল ১, ২০২৬

হরমুজ প্রণালি পাড়ি দিতে ৬ বাংলাদেশি জাহাজকে অনুমতি দিলো ইরান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হরমুজ প্রণালি দি‌য়ে আটকেপড়া ৬টি বাংলাদেশি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরান নিরাপত্তা কাউন্সিল।

হরমুজ প্রণালি দি‌য়ে আটকেপড়া ৬টি বাংলাদেশি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরান নিরাপত্তা কাউন্সিল।

বুধবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকাস্থ নিযুক্ত ইরান রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

রাষ্ট্রদূত বলেন, ‘৬টি জাহাজের ব্যাপারে আমরা তেহরানকে জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তা করার অনুমোদন দিয়েছে। জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে না আসার কারণে আমরা শনাক্ত করতে পারিনি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে পেট্রোল পাম্পে যে দীর্ঘ লাইন, এগুলো সচিত্র রিপোর্ট আমরা তেহরানে দিয়েছি এবং বলেছি আমাদের এখানকার ভাই, আমাদের বন্ধুরা সমস্যায় আছে। তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। সব ধরনের সহযোগিতা যেন করা হয়’ ।

ইরান রাষ্ট্রদূত বলেন, যুদ্ধের পর হরমুজ প্রণালী নিয়ে নিয়মগুলোর অবশ্যই পরিবর্তন হবে। ইনোসেন্স প্যাসেজের নিয়ম অনুসারে কোনো ধরনের জাহাজ ইরানের অনুমতি ছাড়া এই প্যাসেজ দিয়ে যেতে পারবে না। এ ক্ষেত্রে আমাদের সংসদ এবং সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে।’

তিনি বলেন, এই যুদ্ধটা কেবল আমাদের বিরুদ্ধে নয়, এটা আসলে ইসলামী সভ্যতা, সংস্কৃতি এবং পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধে একটা যুদ্ধ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More