শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

হত্যার তথ্য ভারতকে আগেই দেওয়া হয়েছিল : ট্রূডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হত্যার তথ্য ভারতকে আগেই দেওয়া হয়েছিল : ট্রূডো

 

শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার গোয়েন্দা তথ্য ভারতকে বেশ কয়েক সপ্তাহ আগেই দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রূডো।

শুক্রবার অটোয়ায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হত্যাকাণ্ড তদন্তে ভারতের সহযোগিতা চায় তার দেশ।

এদিকে, ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, এই হত্যাকান্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী ট্রূডো যে অভিযোগ উত্থাপন করেছেন, তাতে তারা গভীরভাবে উদ্বিগ্ন বলেও জানিয়েছেন ব্লিংকেন। 

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।