দীপ্ত নিউজ
জাতীয়

হঠাৎ কেঁপে উঠল ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হঠাৎ কেঁপে উঠল ঢাকা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। এর উৎপত্তিস্থল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

এ নিয়ে গত মে মাস থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় পাঁচ মাসে পাঁচ বার ছোট থেকে মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হলো দেশে। এসব ভূমিকম্পের প্রায় প্রতিটিরই উৎপত্তিস্থল ছিল দেশের সীমানার ভেতর বা আশেপাশে।

বাংলাদেশে এর আগে গত ৯ সেপেম্বর ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪।

গত ১৪ আগস্ট রাত ৮টা ৫১ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫।

তার আগে, গত ১৬ই জুন রাজধানীসহ সারা দেশে ৪.৫ মাত্রার মৃদু ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ। এ বছরের মে মাসের ৫ তারিখে ঢাকা ও এর আশেপাশের এলাকায় যে ভূমিকম্পটি হয়েছিল, তার মাত্রা ছিল ৪.৩।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ