শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

হঠাৎ একসঙ্গে দুই খান, নেপথ্যে কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হঠাৎ একসঙ্গে দুই খান, নেপথ্যে কী

শাকিব খান ও আমিন খান। দু’জনই বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে অতিপ্রিয় তারকা। প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত। তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রি। এরপর থেকে আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের!

শুরু থেকে শাকিব বড়পর্দায় নিয়মিত থাকলেও একযুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাপ্রেমীরা প্রায়ই আমিন খানকে বড়পর্দায় দেখার আগ্রহ জানিয়ে বিভিন্ন মনোভাব প্রকাশ করেন। সময়ের ব্যবধানে ওয়ালটনের দু’একটি বিজ্ঞাপনে আমিন খানের উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

এদিকে, বহু বছর পর একই ফ্রেমে আবার দেখা গেল শাকিব খান ও আমিন খানকে। স্থিরচিত্রে দেখা যায়, দু’জনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস–আপ দেখাচ্ছেন। দুই খানের মুখে যেন হাসিই ফুরাচ্ছে না। তবে, কেন তারা ‘একত্র হয়েছেন’, কিংবা আগামীতে কোনো প্রজেক্টে ‘একসঙ্গে’ দেখা যাবে কি না, তার সঠিক তথ্য জানা যায়নি।

শাকিব খান ও আমিন খানের একসঙ্গে অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরা চুনি পান্না, উত্তেজিত, হিম্মত, গরম খবর, সাত খুন মাফ, পিতার আসন হিম্মত, ফুল নেব না অশ্রু নেব, সমাধি।