শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

হজের আগে ওমরাহযাত্রীদের মক্কা ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হজের আগে ওমরাহযাত্রীদের মক্কা ছাড়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

মহামারি করোনা ভাইরাসের পূর্বে যে রূপ ছিল, সেই রূপে ফিরেছে এবারের পবিত্র হজ। হজের প্রস্তুতির অংশ হিসেবে ওমরাহযাত্রীদের আগামী ১৮ জুনের মধ্যে মক্কা ছাড়তে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। তাছাড়া ওমরাহ ভিসায় হজ পালনের সুযোগ নেই বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

গত ২১ মে জেদ্দায় বাংলাদেশি হজযাত্রীদের বরণের মাধ্যমে শুরু হয়েছে এবারের হজ কার্যক্রম।

এক বিবৃতিতে হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ জুনের (১৫ জিলকদ) মধ্যে ওমরাহ পালনের অনুমোদন দেয়া হবে। এরপর কেউ ওমরাহ পালন করতে পারবে না। তাছাড়া সব ওমরাহযাত্রীকে আগামী ১৮ জুনের (২০ জিলকদ) মধ্যে মক্কা ছেড়ে যেতে হবে।

এদিকে, গত ১৫ মে থেকে হজের মৌসুমে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের জননিরাপত্তা অধিদফতর। এ সময় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হজের প্রস্তুতি উপলক্ষে মক্কায় বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত ১৫ মে থেকে পূর্ব অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ। হজ আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসেবে মক্কায় প্রবেশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

সূত্র: সৌদি গেজেট

 

এফএম/দীপ্ত নিউজ