হকার উচ্ছেদে বদলে গেছে মিরপুর-১০, নেই যানজট

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর বদলে গেছে রাজধানীর মিরপুর-১০ এলাকার চিত্র।

হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর বদলে গেছে রাজধানীর মিরপুর–১০ এলাকার চিত্র।

গত ৩০ সেপ্টেম্বর মিরপুর–১০ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে আবারও অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়।

দীর্ঘদিন ধরে মিরপুর–১০ এলাকার ফুটপাতের বড় একটি অংশ অস্থায়ী দোকান ও হকারদের দখলে ছিল। ফলে বাধ্য হয়ে অনেক পথচারীকেই সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে একদিকে যেমন বাড়ত দুর্ঘটনার ঝুঁকি; অন্যদিকে যানজটও তৈরি হতো।

ফুটপাত এখন অনেকটাই ফাঁকা। ফলে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারছেন পথচারীরা, পাশাপাশি সড়কেও কমেছে চাপ।

অভিযানের পর ফুটপাত ব্যবহারের সুযোগ ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারীরা। তাদের মতে, দীর্ঘদিন পর ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হাঁটার পরিবেশ তৈরি হয়েছে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু অভিযান চালালেই হবে না, দখলমুক্ত ফুটপাত স্থায়ীভাবে ধরে রাখতে নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফুটপাত দখলের পেছনে যারা হকারদের বসার সুযোগ করে দেন, তাদেরও চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তাদের মতে, একটি বাসযোগ্য শহরের অন্যতম শর্ত হলো নিরাপদ ও নির্বিঘ্ন পথচারী চলাচল নিশ্চিত করা। তাই রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত রাখার পাশাপাশি পথচারীদের চলাচলের অধিকার নিশ্চিত করতে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া জরুরি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More