স্যার সলিমুল্লাহ মেডিকেলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি হামিদুর রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করেছে সরকার।

বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা১ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ঢাকা৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে নির্দেশক্রমে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নবনিযুক্ত সভাপতিকে বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More