শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেজবাউল সাচ্চু’র মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেজবাউল সাচ্চু’র মায়ের মৃত্যু
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাউল সাচ্চু ও তাঁর মা সাহারা বেগম

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু‘র মা সাহারা বেগম মারা গেছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫ মিনিটে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

এদিকে, সাহারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এক বিবৃতিতে, সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এই শোক প্রকাশ করেন। একইসঙ্গে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

আল / দীপ্ত সংবাদ