শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্বাস্থ্যসেবার উন্নয়নে গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছেন সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্বাস্থ্যসেবার উন্নয়নে গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছেন সরকার

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গবেষণার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, কমিউনিটি ভিশন সেন্টার থেকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন, ১৩ লাখের বেশি মানুষ।

দেশের ১৩ জেলার ৪৫টি ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’ কমিউনিটি ভিশন সেন্টার চালু করা হয়েছে। এরআগে চালু করা হয় ৯০টি। ফলে এখন দেশের ১৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন বিনামূল্যে চক্ষু সেবা পাবে সাধারণ মানুষ।

গণভবন থেকে ভার্চ্যুয়ালি তৃতীয় ধাপের কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য সেবার উন্নয়নের তথ্য দিয়ে তিনি জানান, রোগীরা আগে সঠিক চিকিৎসা পেতো না, কিন্তু এখন পাচ্ছে।

হাসপাতালগুলোতে রোগীর সেবা আরও বৃদ্ধি করতে সকলকে নির্দেশনা দেন তিনি। বলেন, ডিজিটাল বাংলাদেশের সেবা পাচ্ছে সাধারণ মানুষ। কমিউনিটি ভিশন সেন্টার থেকে এখন পর্যন্ত ১৩ লাখ ৩১ হাজার ৫৭৭ জন চোখের চিকিৎসা নিয়েছেন। বিনামূল্যে চশমা পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৮৬৮ জন।