শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্বামীর সামনে যৌন নিপীড়নের অভিযোগ, একজনের কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বামীর সামনে যৌন নিপীড়নের অভিযোগ, একজনের কারাদন্ড

নওগাঁয় যৌন নিপীড়নের অভিযোগে বকুল হোসেন (৪২) নামের এক ব্যক্তির তিনবছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া  হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত বকুল হোসেন জেলার সাপাহার উপজেলার বলদিয়াঘাট গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

মামলায় রাষ্ট্র পক্ষে বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ অক্টোবর বেলা ১১টার দিকে বকুল হোসেন ভুক্তভোগী নারীর বাড়িতে প্রবেশ করে স্বামীর সামনে হাত ধরে টানাটানি করে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত বছরের ২২ অক্টোবর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা আছে মর্মে আদালতে অভিযোগপত্র দালিখ করেন।

দুই পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত অভিযুক্ত বকুল হোসনকে তিন বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়।

 

এমি/দীপ্ত