শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

স্বামীকে ধরতে যাওয়ায় ৩ পুলিশকে কোপালেন স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বামীকে ধরতে যাওয়ায় ৩ পুলিশকে কোপালেন স্ত্রী
পুলিশের তিন সদস্য আহত

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিজান চালানোর সময় আসামি ও তার স্ত্রী হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। আসামির দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভাটারার ঢালিবাড়ি কাঁচাবাজার এলাকার ৯ তলা একটি ভবনে এ হামলা হয়। এ ঘটনার পর বাড্ডা থানায় মামলা করা হয়েছে। বাড্ডা থানার এক মামলায় রাইসুল নামের আসামিকে ধরতে গেলে তার দ্বিতীয় স্ত্রী তাহেরা ইসলাম পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে অতিরিক্ত নারী পুলিশ নিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

হামলার শিকার বাড্ডা থানার অপারেশন কর্মকর্তা নুর আলম মাসুম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমরা দুপুরের দিকে প্রতারণার একটি মামলায় পলাতক থাকা আসামিকে ধরতে ভাটারা এলাকায় যাই। অনেকদিন ধরেই আমরা তাদেরকে ধরার চেষ্টা করছিলাম।

আহতরা হলেন বাড্ডা থানার অপারেশন্স কর্মকর্তা ইন্সপেক্টর নুর আলম সিদ্দিকী, এসআই রাসেল পারভেজ, এএসআই আমীর আফজাল। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

রাইসুল মূলত বিভিন্ন নারীকে বিয়ে করে প্রতারণা করতেন। দীর্ঘদিন ধরে আসামিরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিল। তিনি এর আগে দুটি বিয়ে করেছিলেন। বিষয়টি গোপন করে আবারও তিন নম্বর বিয়ে করেন। এ বিয়ের সময় তিনি যৌতুক বাবদ মোটা টাকা আদায় করেন। একপর্যায়ে প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে মামলা করেন। তখন থেকে তিনি পলাতক ছিলেন।

অনু/দীপ্ত সংবাদ