শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অর্থনীতি

স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে
অনেক দিন ধরে উর্ধ্বমূখী বাজার কেন নামছে না, ক্রেতার এমন প্রশ্নের দায়সাড়া উত্তর বিক্রেতার।

নিত্যপণ্যের বাজারদরে সুখবর নেই বহু দিন। কোনো পণ্যের দাম একবার বাড়লে, সহসা কমে না। অনেকক্ষেত্রে উল্টো বেড়ে যায়। রাজধানীর বাজারে মৌসুমের শেষ দিকে এসেও শীতকালীন প্রায় সব সবজির দাম–ই চড়া।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় এখনেও প্রতিটি বাঁধাকপি–ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। কিছু সবজির দাম ছুঁয়েছে ১০০ টাকা পর্যন্ত।

পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলছে দিনদিন। দুই দিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা।

রোজা উপলক্ষ্যে চাল, তেল, চিনি ও খেজুরের আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্তের প্রভাব বাজারে পড়বে কি–না, এ নিয়ে সন্ধিহান ক্রেতারা।

আরও পড়ুন: রমজানে চাল–তেল–চিনি–খেজুরে কর ছাড় দিয়ে এনবিআরের প্রজ্ঞাপন

এদিকে, অনেক দিন ধরে উর্ধ্বমূখী মাছের বাজার। তবে সপ্তাহ ব্যবধানে কমেছে ডিমের দাম। প্রতি ডজন ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।

এদিকে, বিশ্বে ৯৬টি দেশের মধ্যে ডিমের সর্বনিম্ন দামের তালিকায় বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠতে। সম্প্রতি সার্বিয়া–ভিত্তিক আন্তর্জাতিক জরিপ প্রতিষ্ঠান নামবিও–এর সবশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, বতর্মানে বাংলাদেশে প্রতি ডজন ডিমের মূল্য ১ দশমিক ২৫ ডলার বা ১৪০ টাকা। ডিমের দাম সবচেয়ে কম ভারতে। প্রতি ডজন ১০৭ টাকা। আর শীর্ষে নিউজিল্যান্ড, যেখানে প্রতি ডজনের দাম ৮০০ টাকা।

সার্বিক বিবেচনায় ডিমের দাম বাংলাদেশে খুব বেশি নয় বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা।

 

এসএ/দীপ্ত নিউজ