শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাণিজ্য

স্বর্ণের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে

আদীব জামাল
আদীব জামাল
স্বর্ণের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে
ফাইল ছবি।

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ডলারের বিনিময় মূল্য কিছুটা কমে আসায় অন্য মুদ্রার ক্রেতাদের কাছে ধাতুটির চাহিদা বেড়েছে। এ কারণেই বাজারদরে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৬৭ ডলার ৮৯ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৭৫ ডলার ৩০ সেন্টে।