শিরোনাম
ফেসবুক স্ট্যাটাসসালাউদ্দিন আহমেদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহ পূজার ছুটিতে দীপ্ত প্লেতে ৫০ টাকায় মাইক্রো ড্রামা, ১০০ টাকায় সিনেমা ‘আল্লাহ, আমাকে খাবার দাও’— আকুতি জানানো সেই সাজুর স্ত্রী আর নেই দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ১৯ অক্টোবর ২০২৬ কলেরা প্রতিরোধে বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর প্রশংসায় বিল গেটস আগামী ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান, চুক্তি সই ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

‘স্বপ্ন’ এখন লালবাগ কাশ্মেরীটলা মোড়ে

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
‘স্বপ্ন’ এখন লালবাগ কাশ্মেরীটলা মোড়ে

রাজধানী লালবাগের কাশ্মেরীটলা মোড়ে নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। বুধবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্লট মালিক জমির মালিক মতিউর রহমান জামাল, রিজিওনাল হেড অব অপারেশন সমীর ঘোষ সানী , রিজিওনাল সেলস ম্যানেজার সৈয়দ মঈনউদ্দিন কাজিমসহ আরও অনেকে। এটি স্বপ্ন’র ২৭২তম আউটলেট।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। লালবাগ কাশ্মেরীটলা মোড়ে অনেকদিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।

নতুন এই আউটলেটের পুরো ঠিকানা : ১৬৬/১, লালবাগ রোড, লালবাগ, ঢাকা ।
স্বপ্নর নতুন এই আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে হবে ০১৪০১-১৮৮১০৩ নম্বরে।