রবিবার, মে ২৪, ২০২৬
রবিবার, মে ২৪, ২০২৬

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্ত পিলার ৪১ ও ৪২এর মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৃত ঞোমং তংচঙ্গ্যা ছেলে অক্যমং তংচঙ্গ্য(৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্য (৩৪), সুনি অং তংচঙ্গ্যা ছেলে শৈফুচিং তংচঙ্গ্য (৩২)। তারা সকলেই ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, আজ দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ডএর ৪২নং পিলার সংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে যায় স্থানীয় ৩ জন। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরণ হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে এক ব্যক্তি নিহত হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে সাথে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে প্রাণ হারান।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, বিজিবি কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ঘুমধুম সীমান্ত এলাকায় বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More