শিরোনাম
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

স্কুল রক্ষার দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্কুল রক্ষার দাবিতে মানববন্ধন
স্কুল রক্ষার দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া এসকে জেবি মাধ্যমিক বিদ্যালয়ের স্থানান্তর সীমানার দুরত্ব কমিয়ে ১ কিলোমিটারের মধ্যে রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকসহ হাজারো মানুষ।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে লালুয়া মুক্তিযোদ্ধা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয়রা অভিভাবকরা বক্তব্য রাখেন।

বক্তারা জানান, পাঁচ শতাধিক স্কুল পড়ুয়া ছাত্র, পায়রা বন্দর এই বিদ্যালয়ের ভূমি অধিগ্রহন করে। বর্তমানে বিদ্যালয়টি ৭ কিলোমিটার দুরে স্থানান্তর করার পায়তারা চালাচ্ছে একটি কুচক্রি মহল। এতো বেশি দূরত্বে বিদ্যালয়টি স্থানান্তর করলে ভেঙ্গে পড়বে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা। তাই দূরত্ব কমিয়ে ৯ নং ওয়ার্ডের চান্দুপাড়ায় স্থানান্তর করার জোর দাবি জানান তারা।

 

মো.ইমরান/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।