রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির সেপটিক ট্যাংক থেকে নুরমা খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরমা ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে নুরমাকে বাড়িতে রেখে তার বাবামা দুজনেই পাশের ধানের জমিতে কাজ করতে যান। দুপুর ২টার দিকে তারা বাড়িতে ফিরে নুরমাকে দেখতে না পেয়ে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে নুরমার মরদেহ শনাক্ত করা হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

আতোয়ার রহমান রানা‌/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More