আলোচিত মডেল, অভিনেত্রী মেঘনা আলমের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান–এর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিয়ে এবার নতুন করে মুখ খুলেছেন মেঘনা আলম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম দাবি করেন, তিনি সৌদি রাষ্ট্রদূতের বাগদত্তা।
ফেসবুক স্ট্যাটাস‘টি হুবহু নিচে দেয়া হলো—‘কোন মন্ত্রীর সাহস আছে, একজন সৌদি রাষ্ট্রদূতের গার্লফ্রেন্ডের দিকে কুনজর দিবে? তার উপর আমি তার বাগদত্তা। আমি চাইলেও, না চাইলেও, আমার লাইফে ওনলি ঈসা আলদুহাইলানই ছিল।’
এই স্ট্যাটাস প্রকাশের পরই সামাজিক মাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তবে কোন মন্ত্রীকে উদ্দেশ্য করেএমন মন্তব্য করেছেন, কিংবা ঠিক কী ঘটনার প্রেক্ষিতে এ কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মেঘনা।
এসএ