শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় শালা দুলাভাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় শালা দুলাভাই নিহত

ওমরাহ পালন করে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই। শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর জমাদ্দারের বড় ভাই উজ্জ্বল জমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন: বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জমাদ্দারের ছেলে সাগর জমাদ্দার (২৩) ও তার দুলাভাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ওমরাহ পালন করে কর্মস্থলে ফেরার পথে সৌদি আরবের আলগাছিমের উনাইযা নামক স্থানে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা দুইজন।

এদিকে পরিবারের দুই কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় পরিবার ও স্বজনরা। বাংলাদেশি ওই দুই নাগরিকের মরদেহ ফেরত পেতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদিতে বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণ করবে।

 

এমি/দীপ্ত