শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের ২ জনের বাড়ি নোয়াখালী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের ২ জনের বাড়ি নোয়াখালী
নিহত মো. শহিদুল ইসলাম ও মো. হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২২ ওমরাহযাত্রীর মধ্যে আটজন বাংলাদেশি রয়েছেন যাদের মধ্যে ২ জনের বাড়ি নোয়াখালীতে।

সোমবার (২৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরাহযাত্রীদের বহনকারী ওই বাস ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উলটে যায় ও একপর্যায়ে সেটিতে আগুন ধরে এ প্রাণহানির ঘটনা ঘটে।

তারা হলেন, জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর মালেক মোল্লার বাড়ির শরিয়ত উল্লাহর ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৬) ও চাটখিল উপজেলার নাহারখিল ইউনিয়নের পশ্চিম রামনারায়ণপুর ভূঁইয়াজি বাড়ির মৃত হুমায়ুন কবিরের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩৪)।

জানা যায়, ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড় মোঃ শহিদুল ইসলাম। গতবছরের এপ্রিল মাসে জীবিকার তাগিদে সৌদিআরব যান শহিদুল। সেখানে একটি দোকানে কাজ করতেন তিনি। সোমবার ওমরাহ পালনের জন্য মক্কা নগরীর উদ্দেশ্যে কর্মস্থল থেকে রওনা হলে সড়ক দুর্ঘটনায় নিহত হন শহিদুল। শহিদুলের চাচা বাবুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, প্রায় ১ বছর ১ মাস আগে জীবিকা নির্বাহের তাগিদে সৌদিআরবে যান মোঃ হেলাল উদ্দিন। সেখানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। ২ ভাই আর ২ বোনের সবার বড় হেলালের হাজাবি নামে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। হেলালের কর্মরত কোম্পানি থেকে ওমরা করার জন্য ৪ জন একসাথে মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হলে সড়ক দুর্ঘটনায় ৩ জনই মারা যান। হেলাল উদ্দিনের ছোট ভাই মোঃ রিপন হেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাসের আরোহীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন। বাসের ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে আগুন ধরে যায়। বাসে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি।

এ ঘটনায় আরও অন্তত ১৮ জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

 

অনু/দীপ্ত সংবাদ