দীপ্ত নিউজ
প্রবাস

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনী সভা, কয়েকজন বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনী সভা, কয়েকজন বাংলাদেশি আটক
বাংলাদেশ দূতাবাস, রিয়াদ (ফাইল ছবি)

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অনুমতি ছাড়া বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর ঘটনায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন–শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি হলরুম, হোটেল–রেস্তোরাঁ ও ব্যক্তিগত বাসভবনে অনুমোদনবিহীনভাবে নির্বাচনী সভা–সমাবেশ, দলবদ্ধ প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে।

বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের নির্দেশ দেওয়া হয়েছে, সৌদি আরবে অবস্থানকালে কোনো ধরনের অনুমতি ছাড়া সভা–সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ বা সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারণা থেকে বিরত থাকতে। এছাড়া দেশটির আইন–কানুন মেনে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।