সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

রবিবার (৯ আগস্ট) রিয়াদের একটি কারখানায় অগ্নিকাণ্ডে তাদের মর্মান্তিক মৃত্যু ঘটে। তারা সবাই ওই কারখানায় কাজ করতেন। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গার এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More